Tuesday, June 23, 2026

রবিবাসরীয় সকালে হরিয়ানায় ভূমিকম্প!

Date:

Share post:

ছুটির সকালে কেঁপে উঠল উত্তরের রাজ্য। এদিন ভোর ৩টে ৫৭ মিনিট নাগাদ হরিয়ানায় ভুমিকম্প (Earthquake in Haryana)অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৩। যদিও এতে হতাহতের কোনও খবর মেলেনি। আতঙ্ক ছড়িয়েছে সোনিপত এবং আশপাশের এলাকায়। এর আগে গত বছরের ২৫ এবং ২৬ ডিসেম্বরে দু’বার কেঁপে উঠেছিল হরিয়ানার সোনিপত। এই নিয়ে ১২ দিনে তিন বার কম্পনে বাড়ছে উদ্বেগ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যে তিনবার কম্পন অনুভূত হয়েছে তার তীব্রতা ৩ থেকে ৪-এর মধ্যে ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় নেই বললেই চলে। তবু স্থানীয়দের আতঙ্ক কাটাতে প্রশাসনের তরফে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ করা হচ্ছে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...