Saturday, April 4, 2026

মালদহ কাউন্সিলর খুনে মূল অভিযুক্ত চিহ্নিত, মাথার দাম ঘোষণা পুলিশের

Date:

Share post:

দ্রুত মালদহের কাউন্সিলর দুলাল সরকার খুনের অপরাধীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই গুলি চালানোয় অভিযুক্ত দুই সুপারি কিলার সহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনার মূল অভিযুক্তদের নাম প্রকাশ্যে আমল পুলিশ। মালদহ জেলা পুলিশ সুপারের (SP, Malda) তরফে ছবি দিয়ে দুই অভিযুক্তের মাথার দাম ঘোষণা করা হল।

২ জানুয়ারি ইংরেজবাজারের ঝলঝলিয়ার কাছে তিন আততায়ীর গুলিতে নিহত হন কাউন্সিলর (councilor) দুলাল সরকার। ঘটনার পরই পুলিশকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিহারের বাসিন্দা সামি আখতার ও আবদুল গনি এবং ইংলিশবাজারের (Englishbajar) বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের সূত্র ধরে গ্রেফতার হয় ইংরেজবাজারের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এরপরই মূল অভিযুক্ত হিসাবে কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নাম পায় পুলিশ।

তদন্তে পুলিশের অনুমান, অমিত রজক ও তার ভাই কৃষ্ণ নিজেদের বাড়ি বসে গোটা খুনের ব্লুপ্রিন্ট (blue print) তৈরি করেছিল। তাই এবার এই দুই অভিযুক্তকে ধরতে তৎপর মালদহ পুলিশ। প্রত্যেকের মাথার দাম ২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই দুই অভিযুক্তের সন্ধান দিলে পুলিশ থেকে পুরস্কৃত করার ঘোষণা প্রকাশ্যে করা হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...