Monday, April 6, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের হারের কারণ খুঁজে বার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের। আর এই হারের কারণ হিসাবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকেই কাঠগড়ায় দাঁড় করালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে ৩৫০-৪০০ রান করতে হত ভারতকে।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ ভারত ভাল ব্যাটিং করতে পারেনি। টেস্টে আরও ভাল ব্যাটিং করতে হবে। না হলে জেতা মুশকিল। ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না। ৩৫০-৪০০ রান করতে হবে। সকলকে রান করতে হবে। কোনও এক জনের উপর দোষ দিলে হবে না। প্রত্যেকের ব্যাটে রান চাই।“

এদিকে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন বিরাট। সেই কারণ বুঝতে পারছেন না সৌরভ। এই নিয়ে মহারাজ বলেন, “বুঝতে পারছি না কেন ও রান পাচ্ছে না। এত বড় একজন ক্রিকেটার। তবে আমি নিশ্চিত যে ও এই সমস্যা কাটিয়ে উঠবে।”

আরও পড়ুন- ‘বিতর্কিত কিছু নেই’, রবিবার সিডনিতে স্যান্ডপেপার বিতর্ক উস্কে দিলেন কোহলি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...