Saturday, June 13, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘স্পেশাল উইন্ডো’ পর্ষদের

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের জন্য এবার স্পেশাল উইন্ডো (Special window) খোলার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। শেষ মুহূর্তে নাম নথিভুক্তকরণের জন্যই পোর্টাল চালু করা হচ্ছে। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত হয়নি বলে খবর মিলেছে। তাঁদের জন্য আগামী ৬ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো খোলা থাকবে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক। ইতিমধ্যে ১১ দফা নির্দেশিকা জারি করেছে পর্ষদ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নাম নথিভুক্ত করতে সমস্যা হয়েছে, এই উইন্ডোর মাধ্যমে তাঁরা লেট ফি (Late Fees) দিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এটাই শেষ সুযোগ। এরপর আর কোনওভাবেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করা যাবে না।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...