Monday, April 13, 2026

সিডনিতে টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ ভারতের

Date:

Share post:

১০ বছর পর বর্ডার-গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এদিন সিডনি টেস্টে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে টীম ইন্ডিয়া। অপরদিকে ভারতকে পঞ্চম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে সিডনি টেস্ট অন্তত ড্র করতে হত ভারতকে। কিন্তু পঞ্চম টেস্টে হেরে যায় ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ টিম ইন্ডিয়ার। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালে আগেই জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। ১১টি টেস্ট খেলে তাদের সাতটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। অজিরা ১৭টি টেস্ট খেলে ১১টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২০৪ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১৩০। শতাংশের হিসাবে ৬৩.৭৩। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়। অপরদিকে তৃতীয় স্থানে ভারত । পয়েন্ট শতাংশ কমে গিয়েছে টিম ইন্ডিয়ার। ১৯টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২২৮ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫০। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের, সিডনি টেস্টে অজিদের কাছে হারল ৬ উইকেটে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...