Friday, March 27, 2026

আরজি করে নির্যাতিতা চিকিৎসকের পরিবার ধর্ষক ও খুনি’-র সর্বোচ্চ সাজা চায়

Date:

Share post:

নির্যাতিতা চিকিৎসকের পরিবার ধর্ষক ও খুনি’-র ফাঁসিই চায়। শনিবার শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে বিচারপর্বের শুনানিতে আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেখানে নিজেদের ৫৭ পাতার একটি বক্তব্য জমা দেন তারা। শুনানিতে সওয়াল করেন ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীও। এই মামলার সবচেয়ে বড় কৌতুহল তাদের এক সুর। দু’পক্ষই মনে করছেন, আরজি করের ঘটনা এক জনের পক্ষে ঘটানো সম্ভব নয়।

এই নিয়ে সাম্প্রতিকতম রিপোর্টটি দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দলের। বিশেষ ভাবে গঠিত এই দলটি সিবিআইয়ের কাছে যে মতামত পাঠিয়েছে তাতে বলা হয়েছে— এক জনের পক্ষেও ঘটানো সম্ভব আরজি কর-কাণ্ড। নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আরজি করে ধর্ষণ-খুনের ঘটনা এক জনও ঘটিয়ে থাকতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নির্যাতিতার বাবা-মা এখনও মনে করছেন, এমন ঘটনা একা ঘটানো সম্ভব নয়। ধৃত সিভিক ভলান্টিয়ার একা এই ঘটনায় যুক্ত নন বলে তারা মনে করছেন। মনে করছেন, এর নেপথ্যে আরও কেউ রয়েছেন। তারা চান, আরও তদন্ত করা হোক এবং আরও কারা জড়িত, তা খুঁজে বার করে নতুন করে চার্জশিট জমা দেওয়া হোক।

নির্যাতিতার আইনজীবী অমর্ত্য দে বলেন, এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছেন, তা প্রকাশ্যে আসুক। আর কেউ জড়িত কি না, তা-ও উঠে আসুক তদন্তে। এই তদন্তের পাশাপাশি, ধৃত সিভিক ভলান্টিয়ারের সর্বোচ্চ সাজারও আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...