Monday, April 6, 2026

বাংলায় অবৈধ ঘাঁটি, ভেস্তে দিল পুলিশ, বিএসএফের ফাঁক গলে পার নাবালিকার!

Date:

Share post:

বাংলা-বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি সঠিক হলে বাংলায় যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের থাকা সম্ভব না, তা ফের একবার প্রমাণ করল রাজ্য পুলিশ। বিএসএফের (BSF) ফাঁক গলে কীভাবে নাবালিকাও বাংলাদেশ থেকে পালিয়ে আসতে পারে তারও প্রমাণ মিলল। নদিয়ার কল্যাণী (Kalyani) থেকে গ্রেফতার করা হল দুই যুবককে। অন্যদিকে এনআরএস হাসপাতাল (NRS Hospital) এলাকা থেকে এক বাংলাদেশি নাবালিকাকে উদ্ধার করা হল অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে।

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ ও থাকার অপরাধে বসিরহাট থানার (Basirhat police station) পুলিশ গ্রেফতার করেছিল সোহাগ মীর নামের যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও সে বাংলাদেশে ফিরে যায়নি। ফের সেই অবৈধ বাসিন্দাকেই নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করল পুলিশ। তার সঙ্গে গ্রেফতার হল প্রণয় জয়ধর নামে আরেক যুবক। বাংলাদেশের এই বাসিন্দারও কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র (identity proof) নেই। কল্যাণীর মুরাতিপুর এলাকা থেকে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপরই প্রশ্ন উঠেছে একবার ভারতীয় পরিচয়পত্র না থাকায় গ্রেফতার হওয়ার পরেও কীভাবে ভারতে এতদিন ছিলেন সোহাগ মীর।

পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটে গ্রেফতার হওয়ার পরে জেলমুক্ত হয়ে কাশ্মীরে (Kashmir) চলে গিয়েছিল মীর। তা সত্ত্বেও কীভাবে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে গেল এই ব্যক্তি। তবে বাংলার পুলিশের সজাগ দৃষ্টিতে লুকিয়ে ভারতে থাকা সেই মীর সহ আরও এক অবৈধ বাংলাদেশীকেও গ্রেফতার করল নদিয়া পুলিশ।

তবে বিএসএফের (BSF) নজরদারি এতটাই ব্যর্থ সীমান্তে নিরাপত্তা দিতে, যে সেই ফাঁক গলে এক বাংলাদেশের নাবালিকাও। বরিশালের বাসিন্দা ওই নাবালিকা তিন মাস আগে ভারতে আসে বলে সে জানায়। বাবা-মায়ের উপর রাগ করে ভারতে চলে আসে বলে যে দাবি ওই নাবালিকা করেছে তা স্পষ্ট করে দিচ্ছে বিএসএফের (BSF) ফাঁকফোঁকর। মুম্বই পর্যন্ত পালিয়ে গিয়ে পরিচারিকার কাজও সে করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...