Friday, June 26, 2026

রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ অশ্বিনের, ভুল বুঝতে পেরে কী করলেন তিনি ?

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ভুল করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ করে ফেলেন তিনি। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেই ভুল শুধরে নেন অশ্বিন।

ঘটনার সূত্রপাত, সোশ্যাল মিডিয়ায়, অশ্বিনের একটি পোস্টের নীচে একজন কমেন্ট করেন। সেখানে তিনি লেখেন, “অস্ট্রেলিয়া ভেবেছিল ওরা আমাদের চুনকাম করতে পারবে।” যে এই কমেন্ট করেছিলেন তাঁর প্রোফাইল ছবিতে রীতিকা সাজদে ছবি ছিল। সেটি দেখে অশ্বিন ভাবেন, রোহিতের স্ত্রী রীতিকাই হয়তো মেসেজে করেছেন। আর সেই কারণে অশ্বিন পাল্টা মেসেজ করেন, “রীতিকা কেমন আছ? বাড়ির ছোট্ট সদস্য ও পরিবারের বাকিদের অনেক ভালবাসা।” তার জবাবে ওই ব্যবহারকারী লেখেন, “আমি ভাল আছি অশ্বিন দাদা।“ আর এই জবাব পেয়েই সঙ্গে সঙ্গে অশ্বিন তাঁর কমেন্ট মুছে ফেলেন। নেটিজেনরা মনে করছেন, অশ্বিন হয়তো বুঝতে পেরেছিলেন যে, ভুল কাউকে মেসেজ করেছেন। রীতিকার ছবি প্রোফাইলে থাকলেও ওই ব্যবহারকারী রীতিকা নন। যদিও এই বিষয়ে রোহিত, রীতিকা বা অশ্বিন পরে কিছু জানাননি।

সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টের পরই অবসর নেন অশ্বিন। তবে আইপিএল-এ খেলবেন তিনি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে : সূত্র

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...