Friday, April 3, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে : সূত্র

Date:

Share post:

২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ খেলবে ভারত। আর সূত্রের খবর, এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাহকে। সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। সেই সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনে চোটের জন্য মাঠ ছাড়েন বুমরাহ। পরে সতীর্থ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা জানান, পিঠের চোটের জন্য বুমরাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর বল করেননি ভারতের তারকা পেসার।

সূত্রের খবর, সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচের কথা মাথায় রেখেই ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে যশপ্রীত বুমরাহকে। বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ঠিক কী হয়েছে বুমরাহর? ভারতীয় বোর্ড থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বুমরাহর চোটের মাত্রা এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি। তবে চোটের গ্রেডের উপর নির্ভর করে তার সুস্থতার সময়সীমা পরিবর্তিত হতে পারে। একটি গ্রেড ১ চোট থেকে সুস্থ হতে ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে, গ্রেড ২ ক্ষেত্রে ৬ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আর গ্রেড ৩ চোট হলে তাকে প্রায় তিন মাস বিশ্রামে থাকতে হবে বুমরাহকে।

সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ, নিয়েছেন ৩২ উইকেট। হয়েছেন সিরিজ সেরা।

আরও পড়ুন- সোমবার নতুন বছরে প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, মুম্বইকে সমীহ লাল-হলুদ কোচের

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...