Tuesday, March 24, 2026

HMPV নিয়ে চিন্তার কারণ নেই: দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

Date:

Share post:

বিশ্বের কয়েকটি দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসের (Human Metapneumovirus) প্রকোপে বহু মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় যে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, তা অমূলক দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda)। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জেনারেল (DGHS) পর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে এই অসুখ নিয়ে। তবে এই অসুখ নিয়ে চিন্তার কোনও কারণ নেই, স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্য মন্ত্রী।

কর্ণাটকের বেঙ্গালুরুতে (Bengalurur) দুই শিশু, গুজরাটের (Gujarat) এক ও কলকাতায় এক শিশুর শরীরে এইচএমপিভি-র অস্তিত্ব দেখা গিয়েছে। তবে বেঙ্গালুরুর এক শিশু ও কলকাতার শিশুটি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, এই ভাইরাস নতুন নয়। ২০০১ সাল থেকে এই ভাইরাসের (virus) অস্তিত্ব রয়েছে এবং বায়ুতে এই ভাইরাসের কণা রয়ে গিয়েছে যা মানুষের শরীরে নিঃশ্বাসের সঙ্গে সংক্রামিত হয়। সব বয়সের মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ হতে পারে।

ইতিমধ্যেই ৪ জানুয়ারি এই ভাইরাস নিয়ে বৈঠক করে ফেলেছে স্বাস্থ্য দফতরের যৌথ মনিটরিং কমিটি (joint monitoring committee)। সেই সঙ্গে ভারতের ভাইরাস সংক্রান্ত রিপোর্ট বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) কাছেও পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য, নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রী। ভাইরাস নিয়ে কড়া নজরদারি স্বাস্থ্য দফতর জারি রাখলেও রাজ্যগুলির জন্য কোনও নির্দেশিকার কথা জানাননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...