Tuesday, April 7, 2026

পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মারছে ভারতীয় গুপ্তচর! ইসলামাবাদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

কয়েকদিন আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং পাকিস্তানে অভিযান চালিয়ে ২০ জনের মতো পাক জঙ্গিকে খতম করেছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার আমেরিকার প্রতিক্রিয়া চাওয়া হলেও, তারা মুখে কুলুপ এঁটেছে।

এর আগে আমেরিকা দাবি করেছিল, ভারতীয় সরকারি আধিকারিকের নির্দেশে মার্কিন নাগরিক তথা খলিস্তানি নেতা পান্নুনকে খতম করার ছক কষা হয়েছিল।   পাকিস্তানে ভারতের ‘জঙ্গি দমন’ অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা এই মিডিয়া রিপোর্টগুলি দেখেছি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের এখন কিছু বলার নেই। আমরা এর মধ্যে নাক গলাতে চাই না। তবে আমরা উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে সব সমস্যা মেটানোর আহ্বান জানাব।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই পাকিস্তান অভিযোগ করে এসেছে, তাদের মাটিতে নাকি একাধিক ব্যক্তিকে খুন করেছে ভারত। এই সব খুন হওয়া ব্যক্তিরা আদতে ভারত বিরোধী জঙ্গি নেতা। সাম্প্রতিককালে এই একই অভিযোগ তুলেছে কানাডা। তবে প্রতি ক্ষেত্রেই ভারত সরকার অভিযোগ অস্বীকার করেছে।

 

Related articles

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...