Saturday, April 11, 2026

মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

Date:

Share post:

কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-কবি সুভাষ শাখায় যাত্রী দুর্ভোগ থামছেই না। এই লাইনে নতুন লাইনগুলির মতো গার্ডরেল না থাকায় বারবার আত্মহত্যার জন্য মেট্রোর লাইনকে বেছে নিচ্ছেন যাত্রীরা। ফলে দিনের যে কোনও সময়ে আচমকা আটকে পড়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে মেট্রোর যাত্রীদের। সোমবারও ভোগান্তি চাঁদনি চক (Chandni Chowk) মেট্রো স্টেশনে আত্মহত্যার জেরে।

সোমবার বেলা ১২টার কিছু পরে চাঁদনি চক (Chandi Chowk) মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে আচমকা ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে বন্ধ করে দেওয়া হয় তৃতীয় লাইনের (third line) বিদ্যুৎ পরিষেবা। ফলে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ব্যস্ত সময়ে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। দ্রুত উদ্ধারে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ।

প্রায় আধঘণ্টার বেশি সময় মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কবি সুভাষ (Kabi Subhash) ও ময়দান (Maidan) এবং দক্ষিণেশ্বর (Dakshineswar) ও গিরিশ পার্কের (Girish Park) মধ্যে মেট্রো চলাচল শুরু হয়। এরপরে ফের মেট্রোর ব্লু লাইনে (Blue Line) গার্ডরেল বসানোর দাবি উঠেছে। পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে তা বসানো হলেও তা গ্রিন লাইন বা অন্যান্য লাইনের মতো কার্যকর নয় বলেই দাবি যাত্রীদের।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...