Friday, April 3, 2026

গা-ঢাকা হায়দ্রাবাদে! সাংবাদিক মুকেশ হত্যার মূল অপরাধী সুরেশ গ্রেফতার

Date:

Share post:

পালিয়েও শেষরক্ষা হল না। দেশের সাংবাদিক সংগঠনগুলির প্রবল চাপের মুখে অত্যন্ত দ্রুততার সঙ্গে ছত্তিশগড়ের (Chhattisgarh) সাংবাদিক মুকেশ চন্দ্রকারের (Mukesh Chandrakar) হত্যায় মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকারকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। রবিবার মধ্যরাতে হায়দ্রাবাদ (Hyderabad) থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে সুরেশের স্ত্রীকেও এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নতুন বছরের শুরুতেই নিখোঁজ হন ছত্তিশগড়ের ফ্রিল্যান্স সাংবাদিক (freelance journalist) মুকেশ চন্দ্রকার। প্রায় দুদিন পরে স্থানীয় রাস্তার কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় মুকেশের ক্ষতবিক্ষত দেহ। হাতের ট্যাটু (tattoo) দেখে সনাক্ত করা হয় তাঁকে। সেই থেকেই পলাতক সুরেশ চন্দ্রকার। প্রাথমিকভাবে সরকারি কাজের টেন্ডার পাওয়া সুরেশকে গ্রেফতারে তৎপরতা দেখা যায় না ছত্তিশগড় পুলিশ প্রশাসনের মধ্যে। তবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (Press Council of India) তরফ থেকে ছত্তিশগড়ের বিজেপি সরকারের উপর চাপ তৈরি করার পরে সিট (SIT) গঠন করে তদন্তে বাধ্য হয় বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai) প্রশাসন।

সেই মতো নজরদারি চালানো হয় একাধিক সিসিটিভি ক্যামেরায়। শুরু হয় মোবাইল নেটওয়ার্ক খোঁজার কাজ। শেষ পর্যন্ত ২০০টি সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ (footage) পরপর জুড়ে নাগাল পাওয়া সম্ভব হয় কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের। সেই সঙ্গে নজরদারি চালানো হয় ৩০০টি ফোন নম্বরের (phone number) উপর। হায়দ্রাবাদে (Hyderabad) নিজের গাড়ির চালকের বাড়িতে গা ঢাকা দেয় সুরেশ। রবিবার মধ্যরাতে সেখান থেকে তাকে নিয়ে আসে ছত্তিশগড় পুলিশের সিটের সদস্যরা। ইতিমধ্যেই তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...