Friday, April 3, 2026

নতুন বছরে ভারতে জন্মানো প্রথম ‘জেন বিটা’ ফ্রাঙ্কি !

Date:

Share post:

নতুন বছরের ভারতে জন্মানো প্রথম নবজাতক হল ফ্রাঙ্কি রেমরুতদিকা জাদেং। ১ জানুয়ারি রাত ১২টা ০৩ মিনিটে জন্মগ্রহণ করা মিজোরামের আইজলের সদ্যোজাত ফ্রাঙ্কি শুধুমাত্র ভারতের প্রথম নবজাতকই নয়, তার প্রজন্মের মধ্যেও প্রথম। এই প্রজন্মকে ‘জেন বিটা’ বলে অভিহিত করা হয়েছে। ২০২৫ সাল থেকে ২০৩৯ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ‘জেনারেশন বিটা’ হিসাবে ধরা হবে তাকে।

আইজলের খাটলার বাসিন্দা রামজিরমাউই এবং জেডডি রেমরুতসাঙ্গা নামের দম্পতির পুত্র ফ্রাঙ্কি। এই দম্পতির একটি কন্যাও রয়েছে। জন্মের সময় ফ্র্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি এবং কোনও জটিলতা ছাড়াই তাকে প্রসব করেন রামজিরমাউই। দেশের প্রথম বিটা প্রজন্মের সন্তান হওয়ার শিরোপা মাথায় ওঠায় স্বাভাবিক ভাবেই খুশি ফ্র্যাঙ্কির বাবা-মা।

এই প্রজন্মটি ২০৩৫ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার ১৬ শতাংশ অধিকার করে নেবে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, অস্ট্রেলিয়ার রেমি নামের একটি শিশুকন্যাকে সারা বিশ্বের বিটা প্রজন্মের প্রথম শিশু বলে ধরা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কমবোইনে জে-লিং হুয়াং এবং লিয়াম ওয়ালশ নামের এক দম্পতির সন্তান রেমি।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...