Saturday, May 23, 2026

পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতা, সোম-মঙ্গলে রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি!

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতা, সোম-মঙ্গলে রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি! ৪ জেলায় বৃষ্টির সতর্কতা! আগামী ৭ দিন কী হতে চলেছে? জানাল আলিপুর!

আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা আগামী সপ্তাহে। রাত পোহালেই নতুন সতর্কতা বাংলা জুড়ে। কলকাতা-সহ একাধিক জেলায় নতুন করে আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

গত দু’দিন ধরে বেশ খানিকটা কাঁপুনি ধরালেও এবার গা ঢাকা দিতে শুরু করেছে শীত। এদিন দিনভর রাজ্যের সিংহভাগ জায়গায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। হাওয়া অফিস বলছে সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা।

সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট বলছে, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।

মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। তারপরেই বড় বদল আবহাওয়ার। তারতম্যের সম্ভাবনা তাপমাত্রাতেও।

 

Related articles

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...