Wednesday, April 8, 2026

সকাল থেকে ৪০ বার কম্পন তিব্বতে! ক্ষতিগ্রস্ত ৮ লক্ষ, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

মঙ্গলে সকালে ৭.১ তীব্রতা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে তিব্বতে (Earthquake in Tibet) । কম্পন অনুভূত হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমেও। জোর কদমে চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬২ জনকে। রিপোর্ট অনুযায়ী শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮ লক্ষ মানুষ। প্রথম কম্পনের পর থেকে এখনও পর্যন্ত ৪০ বার আফটার শক এফেক্ট হয়েছে বলে খবর, যার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি।

এদিন সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এরপর একে একে চল্লিশবার কম্পন অনুভূত হয়েছে। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তিব্বতের (Tibet) লাৎসে শহরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) যেখানে দেখা গেছে রাস্তার ধারে প্রচুর বাড়ি দোকান ভেঙে পড়েছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণটা জানা যায়নি। তিব্বতে ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের রাজধানী কাঠমান্ডু, সোলুখুম্বু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ভুটানের রাজধানী থিম্পু, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে বিহার, সিকিম, বাংলার উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতাতেও ভূমিকম্পের জেরে যথেষ্ট আতঙ্ক ছড়ায়।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...