Wednesday, April 8, 2026

সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াত, শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজস্ব এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, জীবন মুখোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, একজন স্বনামধন্য অধ্যাপক এবং পাঠ্য বইয়ের লেখক ছিলেন। তিনি শিক্ষা জগতের একজন জনপ্রিয় মানুষ। দৃঢ়তার সঙ্গে সারা জীবন কাজ করে গিয়েছেন। একজন সুদক্ষ সমাজকর্মী ছিলেন জীবন মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে লেখেন, আমি আমার সহযোদ্ধাকে হারলাম। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।

এদিন বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ ও ২০১৬ সালে তিনি পরপর দু’বার বিধায়ক নির্বাচিত হন।

আরও পড়ুন- বাঘের গর্জনে ঘুম উড়ল কুলতলির, ১৭ জনের বিশেষজ্ঞ টিম পাঠালো বনদফতর

 

 

 

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...