Saturday, April 4, 2026

ফের কোহলির ওপর ক্ষুব্ধ গাভাস্কর, কি করলেন বিরাট ?

Date:

Share post:

ফের বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কর। বিরাটের ব্যবহারে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার। সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। সেই সিরিজে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন বিরাট। বিরাটের এই ব্যবহার মেনে নিতে পারছেন না গাভাস্কর।

গাভাস্কর নিজের কলমে লেখেন, ‘‘কোহলি কাঁধ দিয়ে ধাক্কা মেরে যেটা করেছিল, সেটা ক্রিকেট নয়। উস্কানি দেওয়া হলে বা উত্তেজিত করা হলে ভারতীয় ক্রিকেটারেরা সাধারণত চুপ থাকে না। কিন্তু ওই ঘটনায় কোনও উস্কানি ছিল না। অভিজ্ঞতা ক্রিকেটারদের একটা জিনিস শেখায়। তা হল, মাঠে ভাল সময় কাটাতে হলে জটলার মধ্যে না থাকাই ভাল। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের অপদস্থ করার চেষ্টা আসলে তাদের চাপে রাখা নয়। এটা নিজেদের বিনোদনের মাধ্যম। কোহলির বোঝা উচিত, এই ধরনের ঘটনায় দর্শকদের প্রতিক্রিয়া ওর সতীর্থদের উপরই চাপ তৈরি করে। এমন কিছু হলে দর্শকেরাও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের লক্ষ্য হিসাবে বেছে নেয়।“ আর গাভাস্করের এই বক্তব্যে স্পষ্ট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণ মানতে পারছেন না তিনি।

মেলবোর্ন টেস্টে অভিষেক হয় কনস্টাসের। সেই ম্যাচে তিনি রান নেওয়ার সময় তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি। সেই আচরণের জন্য শাস্তিও পেতে হয় কোহলিকে।

আরও পড়ুন- ভারত বর্ডার-গাভাস্কর হারতেই বিস্ফোরক শাস্ত্রী, বিসিসিআইকে দুষলেন তিনি

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...