Tuesday, June 16, 2026

আল নাসের কি ছাড়ছেন রোনাল্ডো ? মুখ খুললেন সিআরসেভেন

Date:

Share post:

আর কি আল নাসেরের হয়ে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রোনাল্ডোর অনুরাগীদের মধ্যে। গত তিন বছর সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন সিয়ারসেভেন। চলতি বছরই চুক্তি শেষ তাঁর। এরপরই রোনাল্ডোর অনুরাগীদের মধ্যে জল্পনা ছড়ায় কোন ক্লাবে যোগ দিতে চলেছেন রোনাল্ডো? আর এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো। জানালেন আগামী পরিকল্পনা।

এই নিয়ে রোনাল্ডো বলেন, “আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে। “ এরপর সিআরসেভেন আরও বলেন, “আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।“ রোনাল্ডোর কথায় স্পষ্ট তিনি আল নাসেরের হয়েই খেলতে চান। সৌদিতেই কেরিয়ার শেষ করতে চাইছেন তিনি।

আরও পড়ুন- ফের কোহলির ওপর ক্ষুব্ধ গাভাস্কর, কি করলেন বিরাট ?

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...