Saturday, June 20, 2026

আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতে আজ ওবিসি মামলার (OBC case hearing in SC) শুনানি হতে চলেছে। ২০১০ সালের পর থেকে রাজ্যের জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এই মামলায় ৭৭টি সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ নিয়ে শুনানি হবে।

এর আগের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে নয়, সংখ্যালঘুদের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণির মানুষকেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। এই রাজ্যে মোট বাসিন্দার ২৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। তার মধ্যে ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ। রাজ্যের তরফে দাবি করা হয়, হাইকোর্টের রায়ের ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। এই মামলায় সুপ্রিম আদালত কী রায় দেয় আজ সে দিকে নজর থাকবে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...