Wednesday, April 8, 2026

নতুন শিক্ষাবর্ষে OBC সংরক্ষণের সুবিধা পাবে পডুয়ারা, সুপ্রিম কোর্টে প্রশ্ন রাজ্যের

Date:

Share post:

হাইকোর্টের রায়ে রাজ্যের সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার ভোগান্তিতে উচ্চশিক্ষার পড়ুয়া থেকে চাকুরিজীবীরা। ২০২৫ শিক্ষাবর্ষ শুরুর আগে সেই জটিলতা কাটিয়ে সংরক্ষণের (reservation) সুবিধা রাজ্যের পড়ুয়াদের দিতে শীর্ষ আদালতে সওয়াল রাজ্যের। মঙ্গলবার সেই মামলায় আদালতের আশ্বাস আসন্ন মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো ২৮, ২৯ জানুয়ারি এই মামলার সম্পূর্ণ শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)।

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় রাজ্যের ৭৭ ওবিসি সংরক্ষণ (OBC reservation)। ২০২৪-এর অগাস্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) বেঞ্চ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের সংরক্ষণের প্রেক্ষিতগুলি পেশ করার নির্দেশ দেন। সেই সঙ্গে জাতীয় ওবিসি কমিশনের (National Commission for Backward Classes) রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা  বিচারপতি বি আর গভাই ও বিচারপতি অগাস্টিন মাসি-র বেঞ্চকে জানান, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (NCBC) ইতিমধ্যেই তাদের রিপোর্ট পেশ করেছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদন জানান যাতে আসন্ন শিক্ষাবর্ষের (academic year) শুরুর আগে এই মামলার নিষ্পত্তি হয়। বিচারপতি গভাই আশ্বাস দেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আসন্ন গ্রীষ্মকালীন অবসরের আগে মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো সম্পূর্ণ শুনানি হবে ২৮. ২৯ জানুয়ারি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...