Monday, April 6, 2026

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে শিক্ষাজগতের বাইরের লোক! প্রবল সমালোচনা ব্রাত্যর

Date:

Share post:

শিক্ষায় বেসরকারিকরণ থেকে সিলেবাসে স্বেচ্ছাচারিতা বিজেপি আমলে শিক্ষা ব্যবস্থাকে তলানির দিকে নিয়ে গিয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও রাজনৈতিক ও তীব্র ধর্মীয় মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রতিষ্ঠানের শীর্ষে বসিয়ে শিক্ষাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে মোদি সরকার। এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-chancellor) পদে শিক্ষাজগতের বাইরের ব্যক্তিদের জন্য দরজা খুলে দেওয়া হল। আইনজীবীদের প্রতিষ্ঠানের শীর্ষে আইনজগতের বাইরের কেউ এলে তাকে কীভাবে মেনে নেবেন আইনজীবীরা, প্রশ্ন তুলে ইউজিসির (UGC) নীতির বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

প্রশাসনিক পদে থাকা, নীতি নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত, শিল্পক্ষেত্র বা সরকার পোষিত ক্ষেত্র থেকে আসা ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে উপাচার্য পদে নিয়োগ করা যাবে বলে নির্দেশিকায় জানায় ইউজিসি (UGC)। তবে শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান থাকার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। অন্তত দশ বছরের অভিজ্ঞতারও উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) দাবি, বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান বিভিন্ন ক্ষেত্রের খামতি পূরণ করতে এই পরিবর্তনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদিও এখনও এই পদক্ষেপ প্রয়োগ হয়নি বলেও দাবি, রাজ্যপালের।

যদিও রাজ্যের তরফ থেকে এই নীতির তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, “আমি এই দৃষ্টিভঙ্গিকে একেবারেই সমর্থন করতে পারি না।” তিনি প্রশ্ন তোলেন, “রাজ্য বা কেন্দ্রীয় আদালতের বিচারক নির্বাচন যদি আইনজগতের বাইরে থেকে কেউ হন,তাহলে কি আইনজীবীরা মানবেন? মনে হয়, না। এক্ষেত্রেও উপাচার্য শিক্ষাজগতের অভিজ্ঞ কেউ হওয়াটাই বাঞ্ছনীয়।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...