Tuesday, April 7, 2026

আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শীঘ্রই, ক্ষুদ্রশিল্পে বিনিয়োগ টানতে নয়া উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্যে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তর ২৪ পরগনা জেলার এমএসএমই সিনার্জিতে রাজ্যের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রীরা। এই মর্মে শিল্পদ্যোগীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। লক্ষ্য আরও বিনিয়োগ টানা। কর্মসংস্থান তৈরি করা। রাজ্য এ ব্যাপারে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছে। জেলায় পাঁচ একরের উপর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে বিনিয়োগকারীদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে অনেক শিল্পোদ্যোগীই ওই জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে আগ্রহী।

বাংলা ক্ষুদ্রশিল্পে দেশে এক নম্বর স্থানে রয়েছে। এই জায়গা ধরে রাখতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বিধানসভা কেন্দ্র খড়দহে একটি শিল্পতালুক তৈরির উদ্যোগ নেবেন বলেও ঘোষণা করেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতা আসার পরেই বদলে গিয়েছে বাংলা শিল্পের পরিবেশ। বিনিয়োগ আসছে, বাড়ছে কর্মসংস্থান। আসন্ন বাণিজ্য সম্মেলন নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন ৪২টি দেশের রাষ্ট্রদূত। ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, রাজ্যে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। রাজ্যে ক্ষুদ্রশিল্পের জন্য ৫৮টি পার্ক রয়েছে। গড়ে তোলা হচ্ছে আরও ১২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১০টি পার্ক গড়ে তোলার আবেদন করেছেন শিল্পদ্যোগীরা। এসএআইপি স্কিমের অধীন আরও ৪০টি পার্ক তৈরি হচ্ছে। খিলকাপুর এবং মহিষবাথানে গার্মেন্টস পার্ক গড়ে উঠছে। উত্তর ২৪ পরগনা জেলায় বস্ত্র এবং সেনা বাহিনীর ব্যবহারের জন্য সামগ্রী তৈরির উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। হলে রাজ্যে আরও ৬২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠবে শীঘ্রই। এই সিনার্জি থেকে ৪,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে জেলায় মোট বিনিয়োগ ৮,৫০০ কোটি টাকায় দাঁড়াবে। ১ লক্ষ ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ঘোলা ও গড় শ্যামনগরে ৫৭ একর জমিতে ১৫০ কোটি টাকা বিনিয়োগে ১৮০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। অশোকনগর ও বাণীপুরেও ৪৯ একর জমির উপর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে ২৫ জন শিল্পদ্যোগীকে জমি দেওয়া হয়েছে। এই পার্ক দুটিতে ২১০ কোটি টাকার বিনিয়োগে ১৫০০ জনের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন- ১৩০০ কোটিতে পৌঁছবে ভূমি রাজস্ব আদায় মুখ্যমন্ত্রীর প্রকল্প সৌজন্যে চাঙ্গা বাংলার অর্থনীতি

 

 

 

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...