Saturday, June 13, 2026

সন্দেশখালি-কাণ্ডে নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সন্দেশখালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। এখনও অধরা অভিযুক্তরা। এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি। বুধবার ছিল এই মামলার শুনানি। সেই শুনানিতে সন্দেশখালির নির্যাতিতা তরুণীর বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশকে নির্দেশ দিয়েছেন, নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার জন্য দু’জন পুলিশ পাহারায় রাখতে হবে, তারমধ্যে একজন সশস্ত্র পুলিশ থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ মে বুধবার গভীর রাতে সন্দেশখালি থানায় স্থানীয় নেতা দিলীপ-সহ আরও তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটি আসেন। সেই সময় মহিলাকে ফেলে অভিযুক্তরা চম্পট দেয়। এই মামলাতেই নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে।এদিকে রাজ্যর তরফে জানানো হয়েছে, তদন্ত এগিয়েছে। চার্জশিট দেওয়া হবে।

আদালত চত্বরে এদিন নির্যাতিতা বলেন, আমি সন্দেশখালি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছি।এরপর থেকে আমাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমায় হুমকি দেওয়া হয়েছে।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি চাই দোষীরা উপযুক্ত সাজা পাক।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...