Friday, April 3, 2026

BGBS-এর প্রস্তুতি নিয়ে আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, থাকবেন প্রশাসনিক কর্তারা

Date:

Share post:

নতুন বছরের দ্বিতীয় মাসেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। আগামী ৫-৬ ফেব্রুয়ারি রাজ্যে বসবে BGBS – এর আসর। উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতিরা। এই সম্মেলন সুষ্ঠু ভাবে পালন করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের কাজ ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM of WB)। প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে ও বিস্তারিত রিপোর্ট নিতে বুধবার নবান্নে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যের শিল্প সম্ভাবনা সবার সামনে তুলে ধরার বড় সুযোগ বিজিবিএসের মঞ্চ। এই সম্মেলনে যাতে কোনও রকমের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে তৎপর মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। এছাড়া পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। শিল্প, পরিকাঠামো, পরিবহন ও বিনিয়োগ আকর্ষণের অগ্রগতির জন্য রাজ্য কী ধরনের পরিকল্পনা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবে, তার ঝলক দেখতে চাইতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজকের বৈঠকে বিদেশি প্রতিনিধিদের আগমন ও তাঁদের আতিথেয়তা সংক্রান্ত অগ্রগতিও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...