Wednesday, June 24, 2026

চোরাপথে ঢুকে ‘মুম্বইবাসী’ বাংলাদেশীরা! BSF-এর ব্যর্থতা প্রকাশ্যে

Date:

Share post:

সীমান্ত পাহারায় বিএসএফের (BSF) ব্যর্থতা নতুন নয়, একথা বাংলার শাসকদলের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী (MHA) বারবার বাংলার দিকে আঙুল তুলে বিএসএফের দোষ ঢাকার যে চেষ্টা করেছেন তার পর্দা দেশের একাধিক শহরে অনুপ্রবেশকারীদের অস্তিত্ব দিয়েই প্রমাণিত হয়ে চলেছে সাম্প্রতিককালে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে মুম্বইয়ে সংসার পালন করা এক পরিবারকে বাংলাদেশ (Bangladesh) পালাতে গিয়ে গ্রেফতার করল বিএসএফ। সেই সঙ্গে এদের সীমানা পেরোতে সাহায্য করা দালালকে (agent) গ্রেফতার করা হয়েছে।

কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj) দিয়ে বাংলাদেশ পালাতে গিয়ে বিএসএফ সোমবার রাতে গ্রেফতার করে ৬ বাংলাদেশের নাগরিককে। পরে তাদের মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের নড়াইলের (Narail) বাসিন্দা এক দম্পতি ও তাঁদের দুই সন্তান সীমানা পেরিয়ে ভারতে ঢোকে। এরপর কাজের সন্ধানে মুম্বই (Mumbai) চলে যায় তারা। তবে মুম্বইতে বাংলাদেশের নাগরিকদের ধরপাকড় শুরু হতে তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

সোমবার সেভাবে মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করে বিএসএফ (BSF)। এদের সঙ্গে গ্রেফতার হয় এক ভারতীয় দালাল (agent) সহ ছয়জন। পরে ধৃত বাংলাদেশীদের ফিরিয়ে দেওয়া হয় সেই দেশে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...