Wednesday, June 24, 2026

বছরের প্রথম তুষারপাতে খুশি সিকিম,বরফে বন্ধ নাথুলার রাস্তা

Date:

Share post:

রাস্তা থেকে বাড়ি, পাহাড় থেকে গাছগাছালি সর্বত্রই সাদা বরফের চাদর। পর্যটকদের খুশি করে নতুন বছরের প্রথম তুষারপাতে (Snowfall) ভিজলো উত্তর সিকিমের লাচেন। কেউ সে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরি করতে ব্যস্ত। আবহাওয়া অফিস (Weather Department) আগেই সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছিল। মঙ্গলের রাত থেকে সেই সম্ভাবনাই সত্যি হলো।

বুধের সকাল থেকে প্রবল তুষারপাতের কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে। যদিও তাতে সমস্যা নেই পর্যটকদের। তুষারপাতে আটকে থেকেও তাঁরা বেজায় খুশি। এদিন বরফ দেখে গাড়ি থামিয়ে তা উপভোগ করতে দেখা যায় পর্যটকদের। কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও করেন। সব মিলিয়ে আনন্দের মেজাজে সিকিম।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...