Saturday, April 4, 2026

জল্পনার অবসান, ঘোষিত আইএসএল-এর ফিরতি ডার্বির ভেন্যু, কোথায় হচ্ছে বড় ম্যাচ ?

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। ঘোষিত আইএসএল-এর ফিরতি ডার্বির ভেন্যু। ১১ জানুয়ারি গুয়াহাটিতে হবে বড় ম্যাচ। এদিন সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল আইএসএল-এর বড় ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার কারণে কলকাতায় হবে না ম্যাচ। আইএসএল-এর ফিরতি ডার্বির আয়োজক মোহনবাগান।

সামনেই গঙ্গা সাগর মেলা। কয়েক দিন আগে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ডার্বিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না তারা। এই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, গঙ্গাসাগর মেলার কারণে ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাঁরা আইএসএল আয়োজকদের হাতে দায়িত্ব ছাড়েন। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে।

প্রথমে মনে করা হচ্ছিল কলকাতার বাইরে ডার্বি হলে ম্যাচ হবে জামশেদপুর বা ভুবনেশ্বরে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যাচ হচ্ছে গুয়াহাটিতে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...