Friday, June 26, 2026

R G Kar কাণ্ডের বিচারপ্রক্রিয়া শেষ, চূড়ান্ত রায়ের দিন ঘোষণা আদালতের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনে বিচারপ্রক্রিয়া শেষ। এবার চূড়ান্ত রায়দান। বৃহস্পতিবার, শিয়ালদহ আদালতে (Sealdah Court) জানিয়ে দিল ১৮ জানুয়ারি দুপুর ২টোয় এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন বিচারক।

বৃহস্পতিবার, শিয়ালদহ আদালতে (Sealdah Court) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুন মামলার শুনানি ছিল এই মামলার। সেখানেই রায়দানের চূড়ান্ত দিন জানান বিচারক।

গত বছর ৮ অগাস্ট আর জি করে ডাক্তারি-ছাত্রীকে ধর্ষণ-খুন করা হয়। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ তদন্তভার যায় CBI-এর হাতে। সঞ্জয়কে হেফাজতে নেয় সিবিআই। কেন্দ্রীয় ফরেনসিকের রিপোর্টের ভিত্তিতেই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ কোর্টে শুরু হয় বিচারপর্ব। আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করে সিবিআই-ও। নির্যাতিতার মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে জানতে চেয়ে MIMB-এর কাছে ৯টি প্রশ্ন পাঠায় সিবিআই। উত্তরে MIMB জানায়, তরুণী চিকিৎসক-পড়ুয়াকে শ্বাসরোধ ও গলা টিপে খুন করা হয়েছে। মৃত্যু হয় ৮ অগাস্ট রাত ১২টা থেকে ৯ অগাস্ট সকাল ৬টার মধ্যে। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে দাবি করা হয়, যে নৃশংস ঘটনা ঘটেছে তা একজনের পক্ষে করা সম্ভব।

শুনানিতে অভিযুক্ত সঞ্জয়ের আইনজীবীর দাবি, “সঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সে ষড়যন্ত্রের শিকার।“ এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সময়ের মধ্যে চার্জশিট দাখিল না করতে পারায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এরপরই পুনরায় মেয়ের খুনের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা। এই পরিস্থিতিতেই ১৮ জানুয়ারি রায় দান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...