Tuesday, June 9, 2026

‘বিরাটকে নিষিদ্ধ করা হক’, বিস্ফোরক এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। সিরিজ শেষ হয়ে গেলেও, সিরিজে হওয়া বিটর্ক এখনও থামার নাম নেই। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান বিরাট কোহলি। সেই কারণে শাস্তিও পেতেও বিরাটকে। আর এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ইংরেজ তারকা স্টিভ হার্মিসন। কোহলিকে নিষিদ্ধ করার কথা বললেন তিনি।

এই নিয়ে এক পডকাস্টে হার্মিসন বলেন, “ মাঠে কোহলি যা করেছে, সেটা পুরোপুরি আইনবিরুদ্ধ। ও যা করেছে, তারজন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল। ক্রিকেটার হিসাবে বিরাটকে আমি খুবই পছন্দ করি। কিন্তু মাঠে সমস্তকিছুর একটা সীমা থাকে। সেটা বজায় রাখা উচিত।” তবে কনস্টাসকেও হুঁশিয়ারি দিয়েছেন হার্মিসন। তাঁর মতে, অযথা প্রতিপক্ষকে উত্তেজিত করেন তরুণ তুর্কি।

মেলবোর্নে প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান বিরাট কোহলির সঙ্গে। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। এরপরই অভিযোগ কনস্টাসকে ধাক্কা দেন বিরাট । দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। শাস্তিও পান বিরাট ।

আরও পড়ুন- বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ বুমরাহর, ফের কি অস্ত্রোপ্রচার তারকা পেসারের

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...