Wednesday, March 25, 2026

তিরুপতি মন্দিরে টিকিট কাটার ভিড়, বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে মৃত ৬!

Date:

Share post:

বুধের সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট সংগ্রহের সময় চরম বিশৃঙ্খলা। ভক্তদের ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন জখম হয়েছে বলে খবর। মন্দির কমিটির নিরাপত্তা রক্ষী এবং উপস্থিত ভক্তরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিরুমালা তিরুপতি ট্রাস্টের চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি।

সূত্রের খবর, তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তাই ৮ জানুয়ারির (বুধবার) সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। সন্ধ্যা নাগাদ বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় গণ্ডগোলের জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পুণ্যার্থীরা। এদিকে, দুর্ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের অপদার্থতার ছবিটাই উঠে আসছে। আহতদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী নায়ডু।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...