Friday, June 26, 2026

তিনিই কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী: জানালেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য

Date:

Share post:

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের বার্তা দিয়েই দিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই পরিস্থিতিতে ২৫ শে মার্চ কানাডার (Canada) পার্লামেন্টের অধিবেশন শুরু হলে স্বাভাবিকভাবেই উঠবে কে হবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন। বিভিন্ন নাম নিয়ে যখন লিবারেল পার্টির (Liberal Party) নেতাদের মধ্যে নির্বাচন শুরু হয়েছে, তখনই আচমকা সাংসদ চন্দ্র আর্য (MP Chandra Arya) নিজেকে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দাবি করলেন।

পার্লামেন্টের অধিবেশন শুরুর মধ্যে লিবারেল পার্টি (Liberal Party) নিজেদের দলনেতা নির্বাচন করে নিলে তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। অক্টোবরের নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন দেশের শীর্ষ পদে। এই পরিস্থিতিতে চন্দ্র আর্যকে লিবেরাল পার্টি দলনেতা হিসেবে ঘোষনা না করলেও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় (social media) জানিয়ে দিয়েছেন তিনি হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লিবেরাল পার্টির পরবর্তী দলনেতা (leader of Liberal Party) হিসাবে নির্বাচিত হওয়ারও আশা প্রকাশ করেছেন।

ভারতের কর্নাটকে (Karnataka) জন্মগ্রহণ করা চন্দ্র আর্য (Chandra Arya) বর্তমানে ওটাওয়া (Ottawa) প্রদেশের সাংসদ। ফলে তাঁর প্রধানমন্ত্রিত্বে আসার বার্তা ভারতের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে ওটাওয়াতে ভারতীয় ভোটারের সংখ্যা একটা বড় অংশের রয়েছে। অন্যদিকে এই চন্দ্র আর্জই একসময় কানাডার পার্লামেন্টের বাইরে গেরুয়া পতাকা (saffron flag) তুলেছিলেন। সেক্ষেত্রে ট্রুডো জমানার অবসানে ভারতের সঙ্গে সম্পর্কের মেরামতি চাইছে কানাডা (Canada), এমনটা ধারণা রাজনীতিকদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...