Saturday, April 4, 2026

সেবাশ্রয়ে চিকিৎসা পেলেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ! চিকিৎসক-স্বেছাসেবকদের ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

সেবার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য শিবির কর্মসূচি শুরু করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১০ দিনে ‘সেবাশ্রয়’ (Sebashray) থেকে প্রায় ২ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন শিবিরের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বেচ্ছাসেবকদের।
আরও খবর: নিষিদ্ধ সংস্থার সব ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা: নির্দেশিকা রাজ্যের

নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “সেবাশ্রয় নজির স্থাপন করেছে! মাত্র ১০ দিনে প্রায় ২,৭৬,২২৯ বেশি মানুষ পরিষেবা পেয়েছেন! আজ ৮৪,১৩৯ জন রোগীর পরিষেবা নিতে আসা এক অবিশ্বাস্য উদ্যোগের অসাধারণ প্রভাবের একটি প্রমাণ। চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেক সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার জন্যই সম্ভব হয়েছে। তাঁদের ধন্যবাদ।“ গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে ‘সেবাশ্রয়’-এর সূচনা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...