Tuesday, March 24, 2026

মহানগরীতে মরশুমের শীতলতম দিন! শনিতে রেকর্ড পারদ পতন

Date:

Share post:

উইকেন্ডে ভরপুর শীতের আমেজ। নতুন বছরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই মরশুমের শীতলতম দিন পেয়ে গেল কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া বদলের পূর্বাভাস নেই। অর্থাৎ আজ জাঁকিয়ে শীত উপভোগ করবেন শহরবাসী। তবে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বাড়ার কারণে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, চলতি বছর পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে কুয়াশা। যার ফলে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দৃশ্যমানতা কমার আশঙ্কা থাকছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।ঘন কুয়াশার দাপটে উত্তরবঙ্গের দৃশ্যমানতা নামতে পারে প্রায় ৫০ মিটারের কাছাকাছি। রবি ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...