Saturday, April 4, 2026

জেল-জরিমানা নয়! ট্রাম্পের নিঃশর্ত মুক্তি, অপরাধ ছোট নয় মনে করালেন বিচারপতি

Date:

Share post:

সর্বোচ্চ প্রশাসকের শাস্তি হতে বিস্তর আইনি বাধা। ফলে পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে (hush money) নিঃশর্ত মুক্তি আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। প্রত্যাশা মতোই অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও তাঁকে নিঃশর্ত মুক্তি দিলেও অপরাধকে গৌরবান্বিত না করতেই সতর্ক করলেন বিচারপতি। তবে আমেরিকার ইতিহাসে ২০ জানুয়ারি ট্রাম্পই প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন যাঁর নামে অপরাধের দাগ থাকল।

আমেরিকার রাষ্ট্রপতির জন্য় বিস্তর রক্ষাকবচ (legal protection) রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরে পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে (hush money) অপরাধী প্রমাণিত হলেও শপথ গ্রহণে যে কোনও বাধা থাকবে না তা আগে থেকেই অনেকাংশে নির্ধারিত ছিল। রায়দান প্রক্রিয়ায় বিচারপতি জুয়ান মেরচান (Juan Merchan) জানান, আদালত এই রকম বিশেষ ও উল্লেখযোগ্য পরিস্থিতির সম্মুখিন হয়নি। দেশের শীর্ষ প্রশাসনিক পদাধিকারীর প্রতি একমাত্র আইনি রায় হবে তাঁর নিঃশর্ত মুক্তি।

সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, এই অপরাধের গুরুত্ব কোনওভাবে কমিয়ে দেখা বা তার পক্ষ নেওয়াকে সমর্থন করা যাবে না। প্রশাসনিক শীর্ষ পদাধিকারীর সব রক্ষাকবচ দেওয়ার ফলে তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তা সত্ত্বে জুরির (Jury) তাঁকে অভিযুক্ত করার রায়কে উড়িয়ে দেওয়ার কোনও রক্ষাকবচ (legal protection) তাঁর নেই। অর্থাৎ জুরির বিচারে ট্রাম্প যে অপরাধী প্রমাণিত হয়েছেন তা স্পষ্ট করে দেন বিচারপতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...