Sunday, June 21, 2026

ভেঙে পড়ল কনৌজে নির্মীয়মাণ রেল স্টেশনের একাংশ, এখনও চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিক

Date:

Share post:

উত্তরপ্রদেশে (Utterpradesh) কনৌজে ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল স্টেশনের (Rail Station) অংশে। শনিবার দুপুরে কাজ চলার সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময়ে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। ২৩ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ, GRP, স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৩ জনকে পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন এখনও চাপা পড়ে রয়েছেন। বেশি সময় পার হয়ে গেলে জীবিত উদ্ধার করা সম্ভাবনা ক্ষীণ।

জেলাশাসক শুভ্রান্ত কুমার শুক্লা জানান, স্টেশন (Rail Station) চত্বরে কাজের সময় আচমকা ছাদ ভেঙে পড়ে। শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করত সব চেষ্টা চলছে। দ্রুত উদ্ধারে এসডিআরএফ-কে ডাকা হয়েছে। সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং যাদের চোট গুরুতর নয়, তাঁরা ৫ হাজার টাকা পাবেন।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...