Sunday, June 21, 2026

মালদহে তদন্তে সিআইডি দল, ২ অভিযুক্তের বারবার ডেরা বদল

Date:

Share post:

তৃণমূল কাউন্সিলরকে খুন করে বাংলার পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যে বেশিদিন সম্ভব হবে না, তা আন্দাজ করেই বারবার ডেরা বদল দুই মূল অভিযুক্তের। তবে রাজ্যের পুলিশও কৃষ্ণ রজক ও বাবলু যাদবকে ধরতে নতুন পথে। শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ (cyber expert) দল।

তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (councillor) বাবলা সরকার খুনকান্ডে শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ দল। আর এই দলের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। তিনি বাবলা সরকার খুনকান্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ হয়েছে তা ম্যাজিস্ট্রেটের (magistrate) সামনে পরীক্ষা করেন। ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে সেই সমস্ত তথ্য পেশ করেন। ধৃতদের মোবাইলের সমস্ত কথোপকথন (mobile chat) খতিয়ে দেখেন। কারণ এই মামলায় মোবাইলের চ্যাট অন্যতম প্রমাণ। এমনকি তাদের ধরতেও পথ দিতে পারে এই মোবাইলের (mobile) তথ্যই।

ইতিমধ্যেই পলাতক দুই অভিযুক্তের লোকেশন (location) ধরে খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন অতি দ্রুত পাল্টাচ্ছে বলে জানা গিয়েছে। কখনো নেপাল (Nepal) কখনো উত্তরপ্রদেশ (Uttarpradesh) কখনো বিহার (Bihar)। পুলিশকে বিভ্রান্ত করতে বারবার জায়গা বদল করছে বলে অনুমান পুলিশের। ২ জানুয়ারি মালদহ শহরের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণ রজক ও বাবলু যাদব এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টায় ইতিমধ্যেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ।

Related articles

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...