Tuesday, March 31, 2026

আমেরিকার প্রেসিডেন্টকে পিছনে ফেলে বিশ্বসেরা দাবাড়ু গুকেশের এক বছরে আয় ১৯ কোটি!

Date:

Share post:

দোম্মারাজু গুকেশ কে চেনেন? এপ্রিলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জেতার পর বছরের শেষ দিকে তরুণতম দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। শুধুমাত্র তাই নয়, অর্থের দিক থেকেও বাকিদের পিছনে ফেলেছেন তিনি। শুনলে অবাক হবেন, গুকেশের রোজগার ছাপিয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকেও।

গত বছর গুকেশ  ১৩.৬ কোটি টাকা রোজগার করেছেন। বিশ্বসেরা হওয়ার পর তামিলনাড়ু সরকার তাকে পাঁচ কোটি টাকা দিয়ে সংবর্ধিত করেছে। ক্যান্ডিডেটস জেতার পর স্কুল গুকেশকে দিয়েছে একটি বহুমূল্যের গাড়ি।

পরিসংখ্যান বলছে, গত বছর ছ’জন খেলোয়াড় বছরে চার লক্ষ ডলার বা ৩ কোটি ৪৪ লক্ষেরও বেশি টাকা রোজগার করেছেন। গুকেশ সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।

গত বছর দাবা খেলে রোজগারের নিরিখে ম্যাগনাস কার্লসেন রয়েছেন চতুর্থ স্থানে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যিনি রানার্স হয়েছেন সেই ডিং লিরেন আছেন দু’নম্বরে। এর পর রয়েছেন আলিরেজা ফিরুজা। আর‌ গুকেশের ধারে কাছে কেউ নেই।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...