Friday, April 3, 2026

খড়গপুরে আইআইটির হস্টেল থেকে উদ্ধার কলকাতার পড়ুয়ার দেহ,পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার খড়গপুরে আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম শাওন মল্লিক (Shaon Mallik)। তিনি কলকাতার কসবা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খড়গপুর আইআইটিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশনা করছিলেন তিনি। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা-মা। ছেলের ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করেন কিন্তু সাড়া না মেলায় সন্দেহ হয়। এরপরই ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। শাওনের মৃত্যু ঘটনায় শোকপ্রকাশ করেছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার (Dhritiman Sarkar)জানিয়েছেন মৃত্যুর কারণ ঠিক কী তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...