Friday, June 26, 2026

গ্রিন করিডরে মেদিনীপুরের তিন প্রসূতির স্থানান্তর এসএসকেএমে

Date:

Share post:

নিষিদ্ধ কোম্পানির ওষুধ ও স্যালাইনের প্রয়োগে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরে এই ঘটনায় নতুন করে কোনও মৃত্যু এড়াতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। শনিবারই মেদিনীপুর মেডিক্যালে গিয়ে অসুস্থ প্রসূতিদের পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। এরপর রবিবার এক প্রসূতির অবস্থার উন্নতি হয়। যদিও চার অসুস্থ প্রসূতির মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রবিবারই কলকাতা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দফতর।

এদিন গ্রিন করিডর করে তিন প্রসূতিকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে বিশেষ শয্যারও ব্যবস্থা করা হয়। প্রসূতিদের থেকে নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে। বিশেষ অ্যাম্বুল্যান্সে, ক্রিটিকাল কেয়ার এবং ভেন্টিলেশন সাপোর্টে কলকাতা আনা হয়। দেখছে মেডিক‌্যাল বোর্ড। স‌্যালাইন নিয়ে কাল নিগমকে রিপোর্ট দেবে তদন্ত কমিটি।

শনিবার স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিরা সিসিইউতে থাকা রোগীদের দেখতে যান। তাঁদের কী চিকিৎসা চলছে ও চিকিৎসায় তাঁরা কতটা সাড়া দিচ্ছেন তা খতিয়ে দেখা হয়। প্রতিনিধিরা জানান, সকলের অবস্থা যে ভালো রয়েছে এমনটা বলা যাবে না। এরপরই রবিবার তিন প্রসূতির অবস্থার অবনতি হয়। তিনজনকেই আইসিইউ-তে ভেন্টিলেশনে দিতে হয়। এরপরই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করার।

আরও পড়ুন- স্বামীজির জন্মদিবস পালিত দেশজুড়ে: যুব সমাজের উন্নয়নে দেশের সেরা বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...