Friday, June 26, 2026

জাতীয় দলে ফিরতে মরিয়া শ্রেয়স, নির্বাচকদের দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের নির্বাচকদের বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়রের। দীর্ঘদিন ধরে বাদ জাতীয় দল থেকে। টিম ইন্ডিয়ার দরজা এখনও এখনো খোলেনি শ্রেয়সের। জাতীয় দলে ফিরতে ঘোরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরম্যান্স দিচ্ছেন তিনি। তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাননি শ্রেয়স। তবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেই সিরিজে সুযোগ পেতে মরিয়া পাঞ্জাব কিংসের অধিনায়ক।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “ অবশ্যই জাতীয় দলে ফিরতে চাই। ব্যাটিং পজিশন নিয়েও ভাবছি না। যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। বিশ্বকাপের একটা ম্যাচে কেএলের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েছিলাম। দারুণ মরশুম ছিল সেটা। তবে শেষ ধাপ ফাইনাল এসে আমরা পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমাকে নেওয়া হলে সেটা খুব গর্বের মুহূর্ত হবে।“

শেষ বার ২০২৪-এর আগস্টে ভারতের হয়ে খেলেছিলেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- সত্যি কি অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? এল বড় আপডেট

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...