Saturday, March 21, 2026

কেরলে আনভারকে বড় দায়িত্ব তৃণমূলের

Date:

Share post:

শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আনভারকে রাজ্যের আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁকে দলের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। দায়িত্ব পেয়ে খুশি পিভিও।

কেরলের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ পি ভি আনভার। প্রথমে কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে নির্বাচনে লড়াই করেন। নীলাম্বুর কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৪ সালে তিনি তৈরি করেন নতুন দল ডেমোক্র্যাটিক মুভমেন্ট অব কেরল।

আরও পড়ুন- মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিতর্ক এবার হাই কোর্টে, দায়ের ২টি জনস্বার্থ মামলা

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...