Friday, April 3, 2026

ওয়াকফ সংশোধনী বিল: এবার শহর ঘুরবেন জেপিসি সদস্যরা

Date:

Share post:

ওয়াকফ বিলের (Waqf Bill) প্রস্তাবিত সংশোধনীতে বিরোধীরা সব থেকে বড় আপত্তি তুলেছিলেন সমীক্ষা নিয়ে। কোনও ক্ষেত্রে সমীক্ষা না করে, কোথাও বা সমীক্ষা এনজিও-কে দিয়ে করিয়ে প্রস্তাব পেশ করেছিল কমিটি। বাস্তব পরিস্থিতি থেকে তাই ওয়াকফ বিল যোজন দূরে রয়ে গিয়েছিস। এবার সংশোধনী বিলের জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটির (JPC) সদস্যরা নিজেরাই ঘুরবেন একাধিক শহরে। সেই সফর শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

ওয়াকফ সংশোধনী বিল (Waqf bill) পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির সদস্যরা এবার বিলটির সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করার জন্য কলকাতা (Kolkata), পাটনা (Patna) এবং লখনৌ (Lucknow) সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সোমবার নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে জানানো হয়েছে আগামী ১৮-২১ জানুয়ারির মধ্যে আয়োজিত হবে এই সফর৷ প্রথম দিন ১৮ জানুয়ারি পাটনায় মিলিত হবেন জেপিসির (JPC) সদস্যরা৷ সেখানে তাঁরা আলোচনায় বসবেন বিহারের আইন এবং সংখ্যালঘু বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে৷ এর পাশাপাশি সেদিনই বিহার বার কাউন্সিলের সদস্যদের সঙ্গেও একটি বৈঠক করবেন তাঁরা৷

একই দিনে ঝাড়খন্ডের (Jharkhand) সরকারি আমলারাও পাটনায় জেপিসি সদস্যদের সামনে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের বক্তব্য রাখবেন৷ পরের দিন ১৯ জানুয়ারি কলকাতায় গিয়ে রাজ্য ওয়াকফ বোর্ড (state waqf board) এবং বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন জেপিসি (JPC) সদস্যরা৷ এর পরে ২১ জানুয়ারি লখনৌ পৌঁছে উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জেপিসির সদস্যরা৷ সংসদীয় সূত্রের দাবি, ২১ তারিখের বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশ শিয়া বোর্ডের প্রতিনিধিরাও৷

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...