Saturday, March 14, 2026

খারাপ ফর্ম কাটিয়ে উঠতে রোহিতের পর এবার ঘোরোয়া ক্রিকেটে বিরাট-পন্থ

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা। এরপরই টিম ইন্ডিয়ার প্রথমশ্রেনীর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলার কথা বলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। এমনকি গত শনিবার রিভিউ বৈঠকে কোহলি, রোহিতদের রঞ্জি ট্রফি খেলার বার্তা দেওয়া হয় বোর্ডের তরফ থেকে। সেই মতো মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দিয়েছেন রোহিত শর্মা। আর সূত্রের খবর, দিল্লিও রঞ্জি ট্রফির প্রাথমিক তালিকায় রাখল বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকে।

জানা যাচ্ছে, প্রাথমিক তালিকায় ৩৮ জন ক্রিকেটারকে রেখেছেন ডিডিসিএ কর্তারা। কোহলি, পন্থ এবং হর্ষিতকে রাখা হয়েছে ‘ইন্টারন্যাশনাল প্লেয়ার্স’ বা আন্তর্জাতিক ক্রিকেটার বিভাগে। এই বিভাগের ক্রিকেটারদের চূড়ান্ত দলে থাকা নির্ভর করবে প্রতিযোগিতার সময় তাঁদের খেলার সম্ভাবনার উপরে। অর্থাৎ প্রাথমিক দলে রাখা হলেও কোহলি, পন্থ এবং হর্ষিতকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য বাধ্য করবেন না ডিডিসিএ কর্তারা। সেক্ষত্রে বিষয়টি ছেড়ে দেবেন বিসিসিআইয়ের উপর। ভারতীয় বোর্ড এই তিন ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলাতে বললে, চূড়ান্ত দলে রাখা হবে তাঁদের।

এই নিয়ে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা বলেন, ‘‘কোহলির উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হওয়া। সুযোগ থাকলে ওর দিল্লির হয়ে খেলা উচিত। ভারতীয় বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। আমার মতে কোহলি এবং পন্থের অন্তত একটা ম্যাচ খেলা দরকার। তবে ওরা খেলবে কিনা, বলতে পারব না।’’

এদিকে এদিন খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ফের ঘোরোয়া ক্রিকেটে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় মুম্বই দলের রঞ্জির অনুশীলন । সেখানে যোগ দেন রোহিত। মুম্বই দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

আরও পড়ুন- প্যাট কামিন্সকে হারিয়ে সেরা যশপ্রীত বুমরাহ

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...