Friday, April 3, 2026

অসম্মান: রিসার্চ সেন্টার উদ্বোধনের আগে জ্যোতি বসুর ছবিতে ‘ঝাঁটা’! সরব রাজনৈতিক মহল

Date:

Share post:

১৭ জানুয়ারি উদ্বোধন হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) নামাঙ্কিত রিসার্চ সেন্টারের (Research Center)। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। নিউটাউনে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর সেখানেই দেখা গেল ঝাঁটা দিয়ে মুখ পরিষ্কার হচ্ছে জ্যোতি বাবুর প্রতিকৃতির। রাজনৈতিক মহলের প্রশ্ন, আর একটু যত্ন বা সৌজন্য কি প্রদর্শন করা যেত না প্রয়াত বাম জননেতার প্রতি!

১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সকাল ১০টায় জ্যোতি বসু (Jyoti Basu) সেন্টার ফর সোস্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর নিজস্ব ভবনের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন CPIM পলিট ব্যুরো সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর প্রকাশ কারাট (Prakash Karat)। স্মারক বক্তৃতা দেবেন প্রকাশ কারাট-সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই সঙ্গে সেন্টারের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষেরও উদ্বোধন হবে।

২০২২-র ৮ জুলাই জ্যোতি বসুর ১০৯তম জন্মবার্ষিকীতে এই রিসার্চ সেন্টারের কাজ শুরু হয়। কর্মীদের দানের টাকায় এই সেন্টারটি গড়ে উঠেছে বলে দাবি সিপিএমের। ১৭ জানুয়ারি, জ্যোতি বসুর মৃত্যুদিনেই এটির উদ্বোধন। সেই সঙ্গেই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকও হতে পারে। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। কাজ ঘুরে দেখেন বিমান বসু, রবীন দেব-সহ সিপিএম নেতৃত্ব।

আর এর ফাঁকেই একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া। ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তাতে দেখা যাচ্ছে, ঝাঁটা দিয়ে জ্যোতি বসুর ছবি পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের জন্য কাপড়, ডাস্টার-সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে। সেখানে কেন প্রয়াত মুখ্যমন্ত্রীর মুখে ঝাড়ু মারা হচ্ছে! এটা কী তাঁর স্মৃতির প্রতি অসম্মান নয়? প্রশ্ন তুলল রাজনৈতিক মহল।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...