Wednesday, June 24, 2026

মালদহ শুটআউটে মৃত তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অঞ্চল সভাপতি-সহ ২

Date:

Share post:

মকর সংক্রান্তির সকালে মালদহে শুট আউট (Shootout in Maldah)। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় ফের গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর। কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের সালিপুর এলাকায় রাস্তার শিলান্যাস অনুষ্ঠান চলাকালীন এই শুট আউটের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। মৃতের নাম হাসান শেখ (Hassan Sheikh)। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। গুরুতর জখম প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারউদ্দিন শেখও। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে রাস্তার উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন আচমকা চার পাঁচ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে বকুল শেখকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বকুল। গুলি লাগে প্রাক্তন পঞ্চায়েত প্রধানেরও। আপাতত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Maldah Medical College) তাঁরা চিকিৎসাধীন। দুজনেরই রক্তক্ষরণ বেশি হওয়ায় তাঁদের অবস্থা যথেষ্ট গুরুতর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসান শেখের। এই প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর (Krishnendu Narayan Chowdhury) দাবি, এই হামলার নেপথ্যে বাংলাদেশি যোগ থাকতে পারে। কী কারণে গুলি চলল বা কারা হামলা করল তা এখনও স্পষ্ট নয়। গত ২ জানুয়ারি দুলাল সরকারের খুনের ১২দিনের মাথায় ফের শুট আউটের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...