Wednesday, June 24, 2026

অজিদের বিরুদ্ধে হারের ধাক্কা, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীদের নিয়ে কড়া সিদ্ধান্ত বিসিসিআই-এর

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। যার ফলেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এই হারের পড়ে নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

সূত্রের খবর, আগামী দিনে বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের লোকজনকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের লোকজনদের পুরো সফরে রাখতে না-ও দেওয়া হতে পারে। সূত্রের খবর, যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এখানেই শেষ নয়। এখন থেকে শুধুমাত্র টিম বাসেই যাতায়াত করবেন ক্রিকেটাররা। আলাদা করে যাওয়ার স্বাধীনতা থাকবে না। দলের সবার সঙ্গে যাতায়াত করতে হবে।

শুধু তাই নয়, সহকারী কোচদের নিয়েও বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেন অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখতে। তাঁদের চুক্তি তিন বছরের বেশি করা যাবে না বলে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। অর্থ্যাৎ সাপোর্ট স্টাফদের সময়সীমা সর্বোচ্চ তিন বছর করা হবে। যেমন গম্ভীরের ক্ষেত্রে ২০২৭-র ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। যা তিন বছরের বেশি। সূত্রের দাবি, নতুন নিয়মে সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে সেটা আর থাকবে না।

আরও পড়ুন- খারাপ ফর্ম কাটাতে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন রোহিত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...