Friday, June 26, 2026

বাঘাযতীনে হেলে পড়ল আবাসন! এলাকায় আতঙ্ক

Date:

Share post:

দক্ষিণ কলকাতার বাঘাযতীনে (Baghajatin) হেলে পড়ল আবাসন। আগেই ওই আবাসনে (Building) থেকে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। নেতাজি নগরের ৯৯ ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির ওই ফ্ল্যাটবাড়িটি পাশের বাড়ির উপর হেলে গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আবাসনটি (Building) সারানোর জন্য হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তবে এটি করতে বারণ করেছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। তাঁর আপত্তি আগ্রহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ কাউন্সিলরের। খবর শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছন। আবাসনটি ১০ থেকে ১২ বছরের পুরনো। দুর্ঘটনার সময়ে বাড়িটি ফাঁকা ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটবাড়ির প্রতি তলায় ২টি করে ফ্ল্যাট ছিল। এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই কারণে আগেই সরানো হয় বাসিন্দাদের। সেখানেই এদিন এই বিপর্যয়। ফ্ল্যাটবাড়ি হেলে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে আসেন অনেক বাসিন্দা। এক বাসিন্দা জানান, ফ্ল্যাট লিফ্‌টিংয়ের কাজ শুরু হওয়ার পরে তাঁরা পাশেই ভাড়া থাকছিলেন। স্থানীয়দের অভিযোগ, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দেয়। সেই সময় পুরসভার তরফে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরে আবার অনেকে বসবাস করতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত। পুলিশ গার্ডরেল করে গোটা এলাকা ঘিরে দিয়েছে। যাদবপুরের তৃণমূল বিধায়ক জানান, “ফ্ল্যাটবাড়িটি ১০-১২ বছরের পুরনো। হেলে গিয়েছিল। প্রোমোটর হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফ্‌ট করার চেষ্টা করছিলেন। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেওয়া হয়নি।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...