Wednesday, June 24, 2026

মকর সংক্রান্তিতে শুভকামনা মমতার, পিঠেপুলির সুবাসিত শুভেচ্ছা বার্তা পোস্ট অভিষেকের

Date:

Share post:

পৌষ সংক্রান্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাস্ত্র এবং ধর্মীয় আচার অনুসারে মকর সংক্রান্তির একটা আলাদা তাৎপর্য রয়েছে। এদিন গঙ্গাস্নান এবং সূর্য দেবতার পুজোর বিশেষ মাহাত্ম্য প্রচারিত। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মকর সংক্রান্তি এবং পঙ্গাল (Pongal) তামিল ভাইবোনেদের উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা। সংক্রান্তির দিনে বঙ্গজীবনে পিঠে পুলির এক বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


এদিন অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যের সোনালি রশ্মি উষ্ণতা ও সমৃদ্ধি বয়ে আনুক। পিঠে, পাটিসাপটা এবং নলেন গুড়ের সুঘ্রাণে সুবাসিত হয়ে উঠুক সকলের ঘর।’ এই পবিত্র দিন উদযাপনের মাধ্যমে ঐক্যতার বার্তা দেওয়ার পাশাপাশি শস্য-শ্যামলা আগামীর শুভেচ্ছাও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...