Thursday, June 4, 2026

ফের শুট আউট মালদহে, বাবলা- কাণ্ডের পর গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতির

Date:

Share post:

দুলাল সরকার ওরফে বাবলা খুনের রেশ কাটতে না কাটতেই মালদহে ফের শুট আউট। এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল শেখ। মঙ্গলবার মালদহের কালিয়াচকে রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলে নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ নেতাকে নিয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যান কর্মীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বাবলা কাণ্ডের পর গোকুল শেখকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন কালিয়াচকে রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই কালিয়াচকের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল শেখ ছাড়াও জখম হয়েছেন আরও এক কর্মী । তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলেই এই গুলি। কিন্তু কেন হামলা? গোষ্ঠীকোন্দল নাকি অন্য কিছু? তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...